কোস্টগার্ডের অভিযানে ২২ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ২

প্রেস বিজ্ঞপ্তি | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে দুটি ইঞ্জিনচালিত স্টীলবডি ট্রলার ও ডিজেলের বাঙ্কারে তল্লাশী করে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে মুন্সীগঞ্জের মুক্তাপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার ও ১টি ডিজেল তেলের বাঙ্কার ও আনুমানিক ২২ হাজার লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারিরা হলেন- পটুয়াখালির মহিপুরের তাহেরপুর গ্রামের আবু সাত্তার সরদারের ছেলে মো. জলিল সরদার (৪২), এবং লক্ষীপুরের কমলনগরের চর ফলকন গ্রামের নবীর হোসেনের ছেলে মো. তারেক রহমান(১৯)।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি ট্রলার, ডিজেল তেলের বাঙ্কার ও আটক চোরাকারবারিদের মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর