চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ৮৬০ গ্রাম সোনার বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৯

সংগৃহীত

চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত থেকে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বারসহ রকিবুল ইসলাম (৩৫) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার সীমান্তবর্তি নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়। সোনাগুলো একটি মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় ছিল।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মোঃ ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৬ বিজিবির অধিনস্ত বারাদী ক্যাম্পের বিজিবি জোয়ানরা সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওৎ পেতে থাকে। এসময় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলে চড়ে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করে। লোকটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যাক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর