মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন: ৯ জনকে কারাদন্ড

রাকিব হাসান, মাদারীপুর | ১৯ আগষ্ট ২০২২, ০৭:৫৯

সংগৃহীত

মাদারীপুরে আড়িয়াল খাঁ ও লোয়ার কুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদীর স্থান হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের একটি দল।

এসময় ঘটনার সত্যতা পেলে কোর্ট পরিচালনা করে দুটি মামলায় জাকির হোসেন মাতবর (৫৫), সোহেল মৃধা (২০), মো. ইউনুস (২২), আলী হোসেন (৩২), মো. সুমন (২০), মো. ইয়াছিন (২০), সজিব (২৭), লোকমান হোসেন (২১), মো: সজিব (২১) নামের মোট ৯ জনকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। একই সাথে ঘটনাস্থল থেকে রাষ্ট্রের অনুকূলে আনুমানিক ১০ হাজার ঘনফিট বালু, ৩ টি বলগেট ও ৩ টি ড্রেজার জব্দ করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন জানান, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খা নদী ও লোয়ার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো একটি চক্র। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। এছাড়া, অন্যান্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর