চুয়াডাঙ্গায় অবৈধ বিটকয়েন ব্যবসায় ক্ষতিগ্রস্ত লগ্নিকারীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৬:২১

সংগৃহীত

চুয়াডাঙ্গার নাগদহ গ্রামের মাসুদ রানা মিথুনের বিরুদ্ধে অবৈধ বিটকয়েন ব্যবসার নামে সহজ-সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। লগ্নিকারীরা তাদের লগ্নিকৃত টাকা ফেরৎ চাইলেই মিলছে প্রাণনাশের হুমকি। এমন অভিযোগ এনে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন একই গ্রামের মো. রাজীব নামের এক যুবক।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মাসুদ রানা মিথুনের ‘অনলাইনে লাভজনক ব্যবসা’র প্রলোভনে পড়ে এবং করোনাকালীন বেকারত্ব থেকে মুক্তি পেতে মিথুনের কাছে ৩ লাখ ৬০ হাজার টাকা লগ্নি করেন নাগদহ গ্রামের মৃত সাদেক আলী বিশ^াসের ছেলে মো. রাজীব। কিছুদিন পর অনলাইন ব্যবসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন মিথুন অবৈধ বিটকয়েন ব্যবসার সাথে জড়িত। বিষয়টি জানার পর তিনি মিথুনের কাছে তার লগ্নিকৃত টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হন মিথুন। শুরু হয় নানাভাবে হুমকি-ধামকি। বাড়িতে দূর্বৃত্ত পাঠিয়ে অপহরণ ও প্রাণনাশের ভয়ও দেখাচ্ছেন। এ অবস্থায় ভুক্তভোগি নিজের ও স্ত্রী-সন্তানের জীবনের নিরাপত্তার জন্য স্বপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন।

একই গ্রামের আতিয়ার রহমান বলেন, তিনিও অনলাইন কাজে ভাগ্য বদলের আশায় মাসুদ রানা মিথুনের কাছে ৪০ হাজার টাকা লগ্নি করেন। কিছুদিন কাজ করার পর তার আরো ৪০ হাজার টাকা লাভ হয়। কিন্তু তিনি যখন জানতে পারেন ‘বিটকয়েন ব্যবসা অবৈধ’ তখন তিনি তার টাকা ফেরত চান মিথুনের কাছে। এতে ক্ষিপ্ত হয় মিথুন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখেন। পরে কৌশলে তার কাছ থেকে ছাড়া পান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মিথুন বলেন, অভিযোগকারী রাজীব ও অতিয়ার আমার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা সিসি ক্যামেরার মাধ্যমে আমার ফ্রিল্যান্সিং একাউন্টের পাসওয়ার্ড চুরি করে প্রায় মোটা অংকের ডলার ও বিটকয়েন সরিয়ে নেয়। এ বিষয়ে বিশেষজ্ঞ দিয়ে কয়েক দফা পরীক্ষাও করা হয়েছে। সেসব বিষয় ভিন্নখাতে নেয়ার জন্য ম্যানেজার রাজীব মিথ্যা তথ্য দিয়ে সাধারণ ডায়েরি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর