কবিরহাটে শারীরিক প্রতিবন্ধী মহিলার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ

ইসমাইল হোসাইন রায়হান | ১০ আগষ্ট ২০২২, ০০:২৬

প্রতিবন্ধী নাছরিন আক্তারের হাতে উদ্ধারকৃত অর্থ তুলে দিচ্ছেন কবিরহাট থানার ওসি।

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ইন্দ্রপুরের শারীরিক প্রতিবন্ধী,নাছরিন আক্তারের ২০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে কবিরহাট থানার পুলিশ।

সম্প্রতি প্রতিবন্ধী নাছরিন আক্তারের কুয়েত প্রবাসী ভাই, সাইফুল ইসলাম চিকিৎসার জন্য তাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠায়। বিকাশের টাকা পাঠানোর সময় ভূলবশতঃ অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়।

এ ব্যাপারে প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেন। যার নং- ৬২, তারিখ- ২ আগস্ট ২০২২ইং।

বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল ইসলাম (পিপিএম) নজরে আসলে,ঐ প্রতিবন্ধীর টাকা আদায়ের জন্য কবিরহাট থানা পুলিশকে দিক নির্দেশনা দেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই এনামুল হক দিপু তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উক্ত টাকা উদ্ধার করে প্রতিবন্ধী মহিলা নাছরিন আক্তার কে বুঝিয়ে দেন।
প্রতিবন্ধী নাছরিন আক্তার টাকা বুঝে পেয়ে খুশি হন এবং পুলিশ সুপার সহ সকল পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর, ৬নং পৌর ওয়ার্ডের মো: গোলাম মাওলা মেয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর