সেন্টমার্টিনে ২১ হাজার ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক | ৩ আগষ্ট ২০২২, ০৩:১১

সংগৃহীত

কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি টেকনাফ স্টেশনের টহল দলের সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ট্রলার ও ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে গণমাধ্যম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টায় টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় বাংলাদেশী ১ টি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার সংকেত দেয় কিন্ত বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে একটি হলুদ রং এর প্লাস্টিকের বস্তা থেকে ২১ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটককৃত ৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর