কোস্টগার্ডের অভিযানে ৫১ কোটি টাকার চিংড়ির রেনু পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক: | ২ আগষ্ট ২০২২, ০২:৩৯

সংগৃহীত

কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি পাগলা স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চিংড়ির রেনু পোনা জব্দ করেছে।

সোমবার (১ আগষ্ট ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ৩১ জুলাই বিকাল আনুমানিক ৩ টায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে রাজধানীর শ্যামপুর উপজেলাধীন পোস্তগোলা ব্রীজ এর উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় ৬ টি ট্রাক হতে আনুমানিক ২০ কোটি পিস চিংড়ি রেণু পোনাসহ ১৯ জনকে আটক করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক মূল্য ৫১ কোটি ৫০ লক্ষ টাকা। 

তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এবং স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর