ফরিদপুরে মাছ ধরতে নিষিদ্ধ চায়না দোয়ারী ও জালের ব্যবহার

ফরিদপুর ব্যুরো | ২৩ জুন ২০২২, ০০:২৩

ফরিদপুর সদরের দুর্গম চরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দোয়ারী, জাল বিক্রি ও সরবরাহ করে মাছ ধরছেন প্রভাবশালীরা-ছবি: সময় ট্রিবিউন

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের দুর্গম চরে ৩নং ওয়ার্ডের মনসুরাবাদ ও খলিল মন্ডলের ডাঙ্গীসহ বিভিন্ন এলাকায় সরকারের নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারী, জাল বিক্রি ও সরবরাহ করে আসছে একই এলাকার লুৎফর রহমান সরদার। দীর্ঘদিন ধরে দুর্গম চরের ফাকের আলীর বাজারে এই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।

সরেজমিনে ঘুরে দেখা যায় লুৎফর সরদার, জুলহাস সরদার, তার বাবা হবি সরদার এবং হবির সরদার নিজে, নিজ বাড়ীতে সরকার নিষিদ্ধ-ঘোষিত চায়না মাছ ধরার দোয়ারী জাল তৈরী করে আসছে।

এলাকাবাসীরা জানান এই নিষিদ্ধ ঘোষিত দোয়ারী ও জাল পার্শ্ববর্তী জেলার মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সরবরাহ করে থাকে এবং চরের বিভিন্ন খাল, বিল ও নালায় দোয়ারী ও জাল পেতে দেশীয় প্রজাতির মাছ শিকার করছে। লুৎফর সরদার প্রভাবশালী বিধায় এলাকার অনেকেই ভয়ে কথা বলতে সাহস পায় না। এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানায়।

এই বিষয়ে নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক সত্যতা স্বীকার জানান, সরকারের নিষিদ্ধ ঘোষিত দোয়ারী, জাল তৈরী ও সরবরাহ বিষয়ে লুৎফর সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গম চরের আজগর, মতিয়ার, মোতালেব বলেন, নিষিদ্ধ-ঘোষিত চায়না দোয়ারী ও ব্যবহার করা জাল সরবরাহের কারনে আমরা বর্ষা মৌসুমে দেশীয় কোন মাছ ধরতে পারছি না।

তারা আরও জানান, চায়না দোয়ারী ও জালের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। আমরা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর