শেরপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২২, ০৮:৪৫

র‍্যাবের অভিযানে আটক মামুন মিয়া ও ফিরোজ মিয়া -ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৭ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১৪। রোববার (১২ জুন) ভোরে নালিতাবাড়ী উপজেলার প্রধান সড়ক থেকে তাদের আটকের পর আটককৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- উপজেলার শালমারা গ্রামের আরজ আলীর ছেলে মামুন মিয়া (৩৫) ও একই গ্রামের সোলাইমানের ছেলে ফিরোজ মিয়া (৩০)।

র‍্যাব জানায়, রোববার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তায় অভিযান চালালে মামুন মিয়া ও ফিরোজ মিয়াকে একটি রাইফেল সদৃশ্য দেশীয় অস্ত্র, একটি দেশীয় চাকু ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার পাঁচশত টাকা।

কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের