দুই যুবকের সঙ্গে পাপিয়ার কথা: ২ কর্মকর্তাকে শোকজ

সময় ট্রিবিউন | ৭ ফেব্রুয়ারী ২০২২, ১০:০৩

শামীমা নূর পাপিয়া-ফাইল ছবি

অস্ত্র মামলায় দণ্ডিত শামীমা নূর পাপিয়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নারী পুলিশ সদস্যদের বিশ্রামাগার কক্ষে দুই যুবকের সঙ্গে কথা বলায় পুলিশের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তাঁরা হলেন, ওই আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুল হাকিম ও উপপরিদর্শক (এসআই) নৃপেণ কুমার বিশ্বাস।

এর আগে রোববার দুপুরে আদালতে এ ঘটনা ঘটে। এসময় নৃপেণ কুমার বিশ্বাস ঘটনার সময় হাজতখানায় দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, নারী হাজতখানার বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় নারী পুলিশ সদস্যদের বিশ্রামকক্ষের বাথরুমে পাপিয়াকে আনা হয়েছিল। তখন দুজন যুবক পাপিয়ার সঙ্গে কথা বলছিলেন, জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। পরে ওই দুই যুবক সেখান থেকে চলে যান।

পরিদর্শক আবদুল হাকিম বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। সে সময় অন্য একটি মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অবস্থান করছিলেন।

২০২০ সালে শুদ্ধি অভিযান চলাকালে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তাঁর স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনো তাঁদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত পাপিয়া ও তাঁর স্বামীকে আজ আদালতে হাজির করা হয়। তবে ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক ছুটিতে থাকায় মামলার সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে যায়। আগামী ১৬ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন বলেন, কী ঘটেছিল তা তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কারও দায় থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের