কাদের মির্জার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানকে চড় মারার অভিযোগ

সময় ট্রিবিউন | ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৭

কাদের মির্জা-ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ৬ নম্বর রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহকে চড় মারার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মোস্তফা কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আনছার উল্যাহ অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী ওবায়দুল হকের কুলখানিতে যাই। সেখানে মেয়র কাদের মির্জা রামপুরে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারের পক্ষে কাজ করার জন্য আমাকে বলেন। এতে অস্বীকৃতি জানালে মেয়র আমাকে চড়-থাপ্পড় মারেন। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’

এদিকে সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহকে লাঞ্ছিতের প্রতিবাদে সন্ধ্যায় বামনী বাজারে ঝাড়ু মিছিল বের করেন চেয়ারম্যান প্রার্থী কাদের মির্জার ভাগনে সিরাজিস সালেকিন রিমনের সমর্থকরা। তারা এ ঘটনার জন্য কাদের মির্জার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর