নালিতাবাড়ীতে নদী থেকে কার্টুনে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ৩০ জানুয়ারী ২০২২, ০৫:০৪

ছবিঃ সময় ট্রিবিউন

শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার একপর্যায়ে বেলা ১টার দিকে পানির নিচে কার্টুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। পরে ওই কার্টুন খুললে দুই নবজাতকের মরদেহ দেখতে পায়। এসময় সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দুটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ মরদেহ দুটি ফেলে রেখে যায়। মরদেহ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর