প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, পুলিশ কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৫ জানুয়ারী ২০২২, ০৯:৫৬

কানিজ ফাতিমা আনিসা-ফাইল ছবি

ফাঁদে ফেলে মানুষদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রংপুরে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তার স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর বিকন মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চারসেলে নির্যাতনের অভিযোগে মামলার পর গত ২ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র‌্যাব। এরপরই কানিজ ফাতিমার নাম উঠে আসে। পর আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এ বিষয়ে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর