কাফনের কাপড় পরে প্রতীক আনতে গেল স্বতন্ত্র প্রার্থী

ভোলা প্রতিনিধি | ৮ ডিসেম্বর ২০২১, ০০:৫৭

ছবিঃ সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পরে প্রতীক আনতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। এতে তার প্রায় ১০ জন সমর্থক আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন সরদার জানান, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মো. নাগর হাওলাদারের সমর্থনকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এজন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পরে প্রতীক আনতে উপজেলা নির্বাচন অফিসে রওনা দেন। পথে তার সর্মথনকারীদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে।

তবে আওয়ামী লীগ প্রার্থী মো. নাগর হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে প্রতীক নিয়ে সমর্থকদের সঙ্গে নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় তার কোনো সমর্থনকারী জড়িত নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের