রূপগঞ্জে প্লাস্টিকের ব্যাগে চাউল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২১, ০৬:২৯

ছবিঃ সংগৃহীত

প্লাস্টিকের ব্যাগে চাউল বিক্রি কারার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের তিন চাউল ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন অপরাধে চাউল ব্যবসায়ী শফিকুল ইসলামকে এক হাজার, সোহেল মিয়াকে পাঁচ হাজার ও দ্বীন মোহাম্মদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুর ইসলাম বলেন, যারা পলিথিন ব্যাগে চাউল বিক্রি করছে আপনারা তাদের থেকে চাউল কিনা বন্ধ করুন। পাট পণ্য ব্যাহারে আপনাদেরও সুনাম বাড়বে। আমরাও চাইনা আপনাদের বার বার জেল জরিমানা করতে। আপনারা একটু সচেতন হলেই প্লাষ্টিক ব্যাগ পরিবর্তন করে পাটের তৈরী ব্যাগ ব্যবহার করতে পারেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিদর্শক(পাট) আশীষ কুমার ভৌমিক ও একাধিক গনমাধ্যম কর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর