সেনবাগে ৫ জনকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি  | ২ ডিসেম্বর ২০২১, ০৯:১৮

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একই বাড়ীর ৪টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন, মহিন উদ্দিন, তার স্ত্রী রিনা আক্তার, আবদুর রহিম, মাহী ও খোরশেদ আলম।

বুধবার (১ ডিসেম্বর) সকালে অচেতন হওয়া ব্যক্তিদের উদ্ধার করে সোনাইমুড়ী দি ল্যাব হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের তিনা বাড়ী ওরফে মালেক এজেন্সেীর বাড়িতে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্র জানায়, তিনা বাড়ীর ৪টি পরিবারের সদস্য রাতের খারাব খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ীর অপর সদস্যরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে সোনাইমুড়ী দি ল্যাব হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বুধবার দুপুরে সেনবাগ থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান জানান, দুর্বৃত্তরা রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নগদ ৩০ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া স্বর্ণের কানের দুল সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ফুড প্রয়জনিং থেকে একই বাড়ীর ৪টি পরিবারের ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে স্বর্ণালঙ্কাকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটের কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর