বাঁশখালীতে বুনো হাতির মৃত্যু

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২১, ০৬:২৩

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) হাতি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, লটমনি পাহাড় এলাকায় মঙ্গলবার একটি হাতি মারা যায়। আমরা ধারণা করছি দুষ্কৃতকারীরা হাতিটিকে হত্যা করেছে। বুধবার হাতিটির ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

তিনি বলেন, হাতিটি মধ্য বয়স্ক। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতের তার রেখেছিলেন। ওই তারে জড়িয়ে মারা যায় হাতিটি। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর