কুমিল্লায় এক মণ পচা মাংস জব্দ

কুমিল্লা প্রতিনিধি | ২ ডিসেম্বর ২০২১, ০৪:৪২

ছবিঃ সংগৃহীত

গরুর পচা মাংস বিক্রির দায়ে কুমিল্লা লাকসামে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। এ সময় এক মণ পচা মাংস জব্দ করে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতগঞ্জ বাজারের কাসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। 

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতগঞ্জ বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাসাই বিল্লালের দোকানে পচা মাংসের সন্ধান মেলে। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে দেখেন মাংসে পচন ধরেছে। এ ছাড়ও তাদের ফ্রিজ তল্লাশি করে মোট ৪০ কেজি মাংস জব্দ করা হয়। মাংসের কালার সুন্দর দেখাতে এক ধরনের বিশেষ ক্যামিকেল ব্যবহার করেন তারা। ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিকে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে (৬৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাংসের দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সাইন বোর্ড ও চকি নিয়ে যাওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের