নির্বাচনি সহিংসতা: প্রতিপক্ষের লাঠির আঘাতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিহত

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৭:৩৫

মো: সজিব-ফাইল ছবি

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সজিব নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইছাপুর ইউপি নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক মো. সজিবের সঙ্গে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আমির হোসেন খানের সমর্থকদের কথাকাটাকাটি হয়। এসময় আনারসের সমর্থকরা ভোটকেন্দ্রের ব্যারিকেডের বাঁশ তুলে সজিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে সজিবের মাথা ফেটে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ চাঁদপুরে রয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর