ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক, ৬ মাসের জেল

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০০:৩৩

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন (২৭) নামে এক যুবক আটক হয়েছে। তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ নভেম্বর) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিঘর গ্রামের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন নামে ওই যুবকের ৬ মাসের কারাদণ্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আলাউদ্দিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে ইদ্রিস নামের এক ভোটারের ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন। এ সময় কেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের