যশোরে ইউপি নির্বাচনী সহিংসতায় যুবক খুন

যশোর প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২১, ১৩:১২

ছবিঃ সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। নিহত যুবক কুতুব উদ্দীন (৪৫) উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ও চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মী।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে আরশাদ আলী (৬০), আলাউদ্দীন (৫০), আরশাদ আলীর ছেলে ইকতিয়ার হোসেন (৩০), আফসার আলীর ছেলে ইউনুস আলী (২৮), ডিহি গ্রামের সিফাত উল্লাহর ছেলে কাওসার আলী (৪৫) ও মোকলেস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৭)।

গ্রামবাসী সূত্র জানায়, শুক্রবার দুপুরে কায়বা গ্রাম থেকে নৌকার প্রার্থী টিংকুর সমর্থক মিন্টুর বাড়ির গোয়াল ঘর থেকে ৩৭ পিছ বোমা উদ্ধার করে থানা পুলিশ। টিংকুর সমর্থকদের ধারণা, আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মীরা তার বাড়িতে বোমা রেখে পুলিশে খবর দিয়েছে। এরপর শনিবার রাত নয়টার দিকে নৌকা প্রতীকের সমর্থক খালেক, মিন্টু, আক্কাসসহ ৩০/৩৫ জন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা আনারস প্রতীকের আরশাদ, আলাউদ্দীন, ইকতিয়ার ও আমিরুলকে উপর্যূপরি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান কুতুব উদ্দিন।

এদিকে, একইদিন রাত সাড়ে নয়টার দিকে ডিহি ইউনিয়নে নৌকার অফিসে হামলা চালায় মেম্বর প্রার্থী রেজাউল ও মহিজন। এসময় নৌকা প্রতীকের কর্মী কাওসার ও আমিরুলকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর