তৃতীয় ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন; লক্ষ্মীপুরে চলছে শেষ মুহুর্তের প্রচারণা

লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৭ নভেম্বর ২০২১, ১০:৩০

ছবিঃ সংগৃহীত

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে জেলায় ১টি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন পরিষদের শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণায় মাইকের শব্দে সরগরম চারদিক।

২৮শে নভেম্বর তৃত্বীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে আজ ২৬ নভেম্বর মধ্য রাত থেকে সকল প্রকার নির্বাচনি প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাবে । তাই প্রার্থীগন যার যার হিসাব কষে শেষ মুহুর্তে প্রচার ও পরিকল্পনা ঠিক করছেন। জেলায় ১ টি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর পৌরসভা, রায়পূর উপজেলায় ১০ টি ইউনিয়ন এবং রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন।

জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন তাদের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আওমীলীগের জেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহির আল মামুন মোবাইল প্রতীক। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জহির উদ্দিন (হাতপাখা), ও এনডিএমের আব্দুর রহিম স্বপন। পৌরসভার চেয়ারম্যান প্রার্থী ৪ জন. ১৫ টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলার পদে ৮০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ২০ প্রতিদন্ধিতা করছেন । রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ৩নং চর মোহনা ইউনিয়নের মোঃ সফিক পাঠান, উত্তর চরবংশী ইউনিয়নের মোঃ আবুল হোসেন ও রায়পুর ইউনিয়নের সুমন চৌধুরী ।

বাকী ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৯ জন, পুরুষ সাধারন সদস্য প্রার্থী ৪৬০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৪১ জন । দুই উপজেলার স্বতন্ত্র প্রার্থীগন ভোটের দিন নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষ হতে গোলযোগের আশংকা করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগ জানালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আস্বাস দিয়েছেন ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর