ইউপি নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০৭:২৫

মরদেহ-প্রতীকী ছবি

ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকেলে ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে খোরশেদ আলম টিটু (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছির মাঝি নামক এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যক্তি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং ছাত্রলীগ কর্মী। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার এসআই সুবির কুমার বলেন, ‘বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছেন। তবে পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর