ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ১০:২৮

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় শিপন মিয়া (২৩) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সোনাহাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহত শিপন সন্ধ্যার পরপরই একজন আরোহীসহ মটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে সোনাহাট রেল সেতুর মাঝমাঝি পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিপন মিয়া কিছুদিন আগে তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছেন বলে তার পারবারিক সূত্রে জানা গেছে।

ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে জানান ওসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের