বেনাপোলে আ.লীগের দুই সমর্থককে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি | ২২ নভেম্বর ২০২১, ০৬:১৫

ছবিঃ সংগৃহীত

যশোরের বেনাপোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, এতে দুইজন আহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) পুটখালী ইউনিয়নের খলসী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নৌকার প্রার্থীর সমর্থক হযরত আলী (২৯) ও মাহবুব হোসেন (৩০)। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফফার সরদার বলেন, নির্বাচনী প্রচারণার সময় আমার সমর্থক হযরত আলী ও মাহবুব হোসেনকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টুটুল হোসেন, শাওন ও নজিবুল্লাহ কুপিয়ে আহত করেন।

অন্যদিকে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দিন জানান, নৌকার প্রার্থী আব্দুল গফফার তার সমর্থকদের দিয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার নেতাকর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারণা করতে দিচ্ছেন না।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, সহিংসতা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুটখালীর বারপোতা, খলসী ও বালুন্ডা এলাকায় টহল বাড়ানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর