নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ৩

নোয়াখালী প্রতিনিধি | ২০ নভেম্বর ২০২১, ০৫:০৩

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সেনবাগ পৌরসভার কাদরা ও কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেনবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিন (৪২) এবং কাবিলপুর ইউনিয়নের সদস্য প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থক কাজী নিজাম উদ্দিন ওরফে টিপু ও কাজী মিজানুর রহমান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে আলাউদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কাদরা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে। আলাউদ্দিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে আলাউদ্দিনের সমর্থকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর