হানিফের চাকায় পিষ্ঠ ৫, গ্রেফতার চালক

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৪:১৭

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ পাঁচ জন নিহত ও তিন জন আহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

এ ঘটনায় পালিয়ে যাওয়া ঘাতক হানিফ পরিবহনের চালক সোলায়মান আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বগুড়ার মোকামতলা থেকে সোলায়মান আলীকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফজলু রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় বাসচালক সোলায়মান আলীকে একমাত্র আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালক সোলায়মান আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে গ্রেফতার চালককে আদালতে পাঠানো হবে। দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে চালক সোলায়মান স্বীকার করেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর