শেরপুরে সীমান্তে আবারও বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি | ২০ নভেম্বর ২০২১, ০০:১৫

ছবিঃ সংগৃহীত

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আবারও একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে ২টি হাতির মরদেহ উদ্ধার করা হলো। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কিভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

ঘটনাস্থলে থাকা বনবিভাগের মধুটিলা রেঞ্জের গোপালপুর বীট কর্মকর্তা মো. শাহআলম মুঠোফোনে জানান, স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পানিহাতা এলাকার মায়াঘাসি গ্রামে বন্যহাতির মরদেহটি দেখা যায়। তিনি বলেন, উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক ২ বছর হতে পারে। হাতিটি অসুস্থ্য হয়ে মারা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে থাকা পরিবেশবাদী সংগঠন বার্ড কনজারভেশন অব শেরপুর-এর সভাপতি সুজয় মালাকার জানান, হাতিটির কেবল দাঁত উঠতে শুরু করেছে। স্থানীয়রা গর্ত খুড়ে হাতিটি মাটিচাপা দিতে চেষ্টা করছিল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বন্যহাতির দল পানিহাতা এলাকার লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিচ্ছিল। স্থানীয় অধিবাসীরা বন্যহাতির কবল থেকে ক্ষেতের ফসল রক্ষায় চেষ্টা করছিল।

এ দিকে, গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে বন্যহাতি হত্যার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বনবিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের