হিমালয়ের আইল্যান্ড পিক জয় করলেন বিথী

সময় ট্রিবিউন | ১৬ নভেম্বর ২০২১, ০০:০৭

ছবিঃ সংগৃহীত

১১ দিনের দুঃসাহসিক অভিযান শেষে এ মাসের শুরুর দিকে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মেয়ে শায়লা পারভীন বিথী। 

জানা যায়, বাংলাদেশ থেকে ২৫ অক্টোবর শুরু হয় এ পাহাড় জয়ের যাত্রা। ২৮ অক্টোবর ভোরে কাঠমান্ডু থেকে বিমানে লুকলা পৌঁছান শায়লা। সেখান থেকেই মূলত অভিযাত্রীদের ট্রেকিং শুরু হয়। পরদিন পৌঁছান নেপালের বিখ্যাত পাহাড়ি শহর নামচে বাজারে। ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে আইল্যান্ড পিকের হাই ক্যাম্পে পৌঁছান শায়লা। সেখান থেকে রাত ২টা ২০ মিনিটে পর্বতচূড়ার দিকে যাত্রা শুরু করে সকালে চূড়ায় পৌঁছান বলে জানান শায়লা পারভীন বিথী। 

শায়লা জানান, সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে চূড়ায় পৌঁছান এবং সেখান থেকে সফলভাবে নেমে আসেন। নেপালের কাঠমান্ডু থেকে রওয়ানা দিয়ে ১১ দিনে হিমালয়ের ছয় হাজার ১৬০ মিটার উঁচু এই পর্বতটি জয় করেন তিনি। দুঃসাহসিক পথযাত্রা শেষে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এছাড়াও তিনি ধর্ষণ এবং সাম্প্রদায়িকতা বিরোধী নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন। অভিযানে শায়লা বিথী হিমালয়ের বিখ্যাত ‘থ্রি পাস’ পাড়ি দেন। তিনি গত ২ নভেম্বর রেঞ্জোলা পাস, ৪ নভেম্বর চোলা পাস ও ৬ নভেম্বর কংমালা পাস পাড়ি দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর