সাতক্ষীরায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি | ১৪ নভেম্বর ২০২১, ০৪:৫০

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌদ্দরশি সেতুর নিচ থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার (১৩ নভেম্বর) পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা এসব হরিণের মাংস উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগের সদস্যরা।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদ জানান, হরিণের মাংস পাচার হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে চৌদ্দরশি ব্রিজের নিচে রাস্তার ওপর থেকে ককসিটের মধ্যে রক্ষিত অবস্থায় হরিণের মাংসগুলো জব্দ করা হয়। তবে কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আনুমানিক ২০ কেজি মাংস হবে। 

এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর