রংপুর থেকে অপহৃত কিশোরী নোয়াখালীতে উদ্ধার, ধর্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি  | ১০ নভেম্বর ২০২১, ১৩:৪৩

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামে আভিযান চালিয়ে রংপুর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী ও ধর্ষণকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ ও সিপিএসসি, র‍্যাব-১৩ রংপুর।

গ্রেফতারকৃত শাকিল (২২) রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব খাসবাগ গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, গতকাল সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ও সিপিএসসি, র‍্যাব-১৩ রংপুর এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫নং ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতি গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) (১৫) এবং অপহরণ ও ধর্ষণকারী আসামি শাকিল (২২) কে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি মো. শাকিল (২২) ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) (১৫) ফুসলিয়ে অপহরণ করে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জরে উদ্ধারকৃত স্থানে নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গত ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নিমিত্তে হস্তান্তরনামা মূলে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর বরাবর হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের