বেগমগঞ্জে অস্ত্রের মহড়া দিয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি  | ১০ নভেম্বর ২০২১, ১১:১২

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের রমনীরহাট বাজারে গত রোববার সন্ধ্যায় সাহাব উদ্দিন বাহিনীর একদল অস্ত্রধারী সন্ত্রাসী মহড়া দেয়। খবর পেয়ে ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরফে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের এনায়েত নগর গ্রামরে রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ২ সন্ত্রাসীকে আটককের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র-গুলি আছে বলে স্বীকার করে। পরে তাদের দেখানো এবং নিজ হাতে বেগমগঞ্জর ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাবলুর সুপারি বাগানের দক্ষিণ পাশে ওয়ারিশ হাজী বাড়ির যৌথ ডোবার উত্তর পাড়ে ঝোপঝাড়ের ভিতর থেকে ২ টি দেশীয় তৈরী পাইপগান ও ৪ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিরা আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাদশা লাল ওরফে চান (২০), মিহির (১৯)সহ উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে। আসামি রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর