কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ১

সময় ট্রিবিউন | ৮ নভেম্বর ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

মোংলা কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার চোরাই পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় পাচারকারীদের নৌকা তল্লাশি করে ২৩টি এসএস পাইপ ২টি কাঠের নৌকা জব্দ করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে মালামালসহ তাকে আটক করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস নোটে জানানো হয়, রোববার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ (আনুমানিক মূল্য ৪০ লাখ ৩৫ হাজার টাকা) ও ২ টি কাঠের নৌকাসহ জব্দ করা হয়।

চোরাকারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর