নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধি  | ৭ নভেম্বর ২০২১, ০৮:০৯

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম কামাল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের জয়নাল আবেদীন হাজারীর ছেলে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ডমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি মারামারির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা সূত্রে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের