চমেকে ছাত্রলীগের মারামারি: গুরুতর আহত মাহাদি আজ হেঁটেছেন

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ০৮:০২

আকিব-ফাইল ছবি

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র মাহাদি জে আকিবের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে হাঁটানো হয়েছে। তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।

চিকিৎসকেরা জানান মাহাদির বড় ধরনের কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। হাত–পা নাড়তে পারছেন। তবে আরও দীর্ঘ চিকিৎসা তাঁকে নিতে হবে।

চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, আজ আগের দিনের চেয়ে কিছুটা ভালো আছে। দিন দিন উন্নতি হচ্ছে মাহাদির। তাঁকে আজ দুপুরে হাঁটানো হয়েছে।

গত শুক্রবার চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুই ছাত্র আহত হন। তাঁরা সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। এই ঘটনার জের ধরে পরদিন শনিবার চমেক ক্যাম্পাসের সামনে রাস্তায় মাহাদির ওপর আক্রমণ হয়।

এরপর ওই দিনই তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় তাঁর মাথার খুলির হাড়ের একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রেখে দেওয়া হয়। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন মাহাদি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের