নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা: দায় স্বীকার করে এক আসামির জবানবন্দী

গিয়াস উদ্দিন রনি | ৩১ অক্টোবর ২০২১, ২১:২৭

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূঞা রিপনকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, শনিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন।

আসামি রাশেদুজ্জামান অন্তর (২২) বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের মৃত নূর হোসেন আজগরের ছেলে। পুলিশ সুপর বলেন, আওয়ামীলীগ নেতা রিপনকে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন আসামি।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়াহাট গাছতলা নামক স্থানে আবু ছায়েদ ভূঞা রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। নিহত আবু সায়েদ ভূঁইয়া রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়াহাট গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। পরবর্তীতে এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৭-৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর