সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০৩:৪৬

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির আগে শহরের ইবি রোডে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ অক্টোবর) পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে আহত শহর যুবদলের সদস্য আব্দুল মতিনকে ঢাকায় পাঠানো হয়েছে।  

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। অন্যদিকে এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য আহবান জানালেও তার বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ধরে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জও করে। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর