কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০১:২৫

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম কবির হোসেন (৪৬)।

বুধবার (২৭ অক্টোবর) সকালে কবির হোসেন অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। 

কবিরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সিহাব হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে তিনি (হাজতি নম্বর-৩৯৪১১/২১) হঠাৎ অসুস্থ পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক জানান, কবির মারা গেছেন।

তিনি আরও বলেন, কবিরের পিতার নাম তোতা মিয়া। কী মামলায় তিনি কারাগারে ছিলেন এ বিষয়ে জানান যায়নি।

মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী হাকিমের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর