নোয়াখালীতে হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২১, ২৩:৪৮

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) রাত ১০টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

তিনি বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত ১২৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হাজী মফিজ উল্যা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৯), আলীপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আবু তালেব (৪৭) ও হাজীপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে ফরহাদ (২৭)।

পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর