পানিতে ভাসমান হাত-পা ও মুখ বাধা গৃহবধূ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২১, ২১:৪৭

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড় বামনদাহ গ্রাম থেকে শাহানাজ নামে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় পানির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে এলাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। গৃহবধূ শাহানাজ ওই এলাকার কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শাহানাজ রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে গেলে কে বা কারা হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশ দিয়ে ঢেকে রাখে। ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। এসময় গর্তে গৃহবধূকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের কোন আলামত পায়নি। গৃহবধূ সুস্থ্য হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর