রাজবাড়ীতে ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন

রাজবাড়ী প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২১, ২১:০৮

ছবিঃ সংগৃহীত

পদ্মায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের চর সিলিমপুর এলাকায় কংক্রিটের তৈরি সিসি ব্লকসহ ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে বসতভিটাসহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, চর সেলিমপুর এলাকার নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজের কংক্রিটের তৈরি সিসি ব্লকসহ ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা বলেন, পদ্মার ভাঙন অব্যাহত দেখেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। যখন ভাঙে তখন কিছু জিও ব্যাগ ফেলেই তাদের কাজ শেষ হয়ে যায়। ভাঙন মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের কাজও ঝিমিয়ে পড়েছে। নদীভাঙনের পর পানি উন্নয়ন বোর্ডের লোক, মন্ত্রীরা আসে, পরিদর্শন করেই চলে যায়। কিন্তু আমরা কোনো স্থায়ী সমাধান পাই না।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে পদ্মায়ও পানি বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া নদীতে প্রচুর ঢেউও রয়েছে। বৃষ্টির কারণে সিসি ব্লকের নিচের বেড ম্যাটিরিয়াল সরে গিয়ে ওপরের সিসি ব্লক ধসে পড়ে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর