ঝালে নাকাল লক্ষ্মীপুর; দু'শ টাকা কাঁচামরিচ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২১, ০৬:১৬

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় গত-এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমান কাঁচা মরিচের দাম হয়েছে দু'শ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। মঙ্গলবার সন্ধায় (অক্টোবর) রায়পুর ও সদর পৌরসভার পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকে আমদানি কম হলে কাঁচা মরিচের দাম আরও বাড়তে পারে।

কাঁচা মরিচের পাশাপাশি সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দামও বেশি। বিভিন্ন উপজেলায় চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত সবজি না থাকার কারণে আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। সবজি বাজারে আগে থেকেই শাক-সবজির দাম ছিল চড়া।

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার সবজির আড়ত ব্যবসায়ী ও কাউন্সিলর ইউসুফ আলী বলেন, মোকামে সংকটের কারণে সবজির দাম বাড়তি রাখা হচ্ছে। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আস্তে আস্তে সব পন্যের দাম কমে যাবে।।তাছাড়া গত কয়েকদিনের বৃষ্টির কারনে চরাঞ্চলের কৃষি জমি থেকে মরিচ তুলতে পারেনি কৃষক।

রায়পুরে মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধা সাড়ে ৭টার সময় প্রধান সড়কের ভ্রাম্যমান কাঁচামরিচ বিক্রেতা স্বপন ও মান্নান বলেন, সবজির আড়তেই ২০০ টাকা কেজি বিক্রি করছেন । আমরা বিক্রি করছি ১৬০ টাকা। ওখানে তো কোন ব্যাক্তি প্রতিবাদ করার সাহস পায়না।

ক্রেতা খালেদ হোসেন ও ফারুক হোসেন বলেন, মৌসুমে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়ে দেন। লকডাউনের শুরু থেকেই সবজির দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বন্ধ দেখা গেছে কাঁচাবাজারের অধিকাংশ দোকান। সদরে কাচাঁবাজারে প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়, কাকরোল আকার ভেদে ৪০ থেকে ৫৫ টাকায়, বরবটি ৬০ থেকে ৭০ টাকায়, কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকায়, পটল ৪৫ টাকায়, পেঁপে ৫০ টাকায়, দেশি শসা ৭০ ও হাইব্রিড শসা ৭৫ টাকায়।

রায়পুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ রায়হানুল হায়দার জানান, উপজেলায় ৩৫টি হাটবাজার রয়েছে। শাক-সবজির দাম বৃদ্ধি একটা রীতিতে পরিণত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের