২৪ অক্টোবর পায়রা সেতুর উদ্বোধন

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০৭:২৮

পায়রা সেতু। ছবি: সংগৃহীত

আগামী ২৪ অক্টোবর খুলে দেওয়া হচ্ছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সেতু পায়রা সেতু। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন পায়রা সেতুর প্রকল্প পরিচালক মো. হালিম।

তিনি জানান, সোমবার মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ চূড়ান্তের খবর এসেছে। ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে সেতুর অবকাঠামো নির্মাণ কাজ, সৌন্দর্যবর্ধন এবং রংয়ের কাজ শেষ হয়েছে। দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমান।

পায়রা সেতু নির্মাণ প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, স্বপ্নের পদ্মা ও পায়রা সেতুতে পুরোপুরি যানবাহন চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একইসঙ্গে এসব অঞ্চলের সঙ্গে গড়ে উঠবে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীক সম্পর্ক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর