অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২১, ০২:২৭

ছবিঃ সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভ্যানযোগে বাড়ি থেকে শারদীয় দুর্গামণ্ডপ দেখার জন্য উপজেলা সদরে যায় আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়ার আদিবাসী পল্লীর ৫ যুবক। সেখানে গিয়ে দুর্গোৎসব উপলক্ষে চোলাইমদ পান করে তারা। 

পূজামণ্ডপ দেখে ভোর ৪টার দিকে বাড়িতে ফেরার পথে বীরগ্রাম চারমাথা মোড়ে যাওয়ার পর তাদের ভ্যানটি উল্টে যায়। এতে নীতিশ পাহান (১৯) আহত হয়।

শুক্রবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় সে মারা যায়। l

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোসা. আনজুমান আরা বলেন, অতিরিক্ত মদপানে ওই যুবক মারা গেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন, সুরতহাল তৈরি করে কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর