পাবনায় ট্রাকচাপায় নিহত ৩

পাবনা প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২১, ০১:০৬

ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে অটোভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৮), ভ্যানের যাত্রী আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫২) এবং মোটরসাইকেলচালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ (৩২)।

আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছিল অটোভ্যান ও মোটরসাইকেলটি। এ সময় ছিলিমপুর শালবাগান এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। পরে অটোভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও আরোহী মারা যান। মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর