স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে হত্যা

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২৩:১৪

ছবিঃ সংগৃহীত

জামালপুরের সুমন মিয়া(৩৮) ও সিরাজগঞ্জের স্বর্ণা বেগমের (৩৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে সুমন প্রায়ই নির্যাতন করতেন স্বর্ণাকে।

এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যৌতুকের মামলায় গ্রেফতার হয়ে জেলও খাটেন সুজন। পরে পারিবারিক বৈঠকে সমঝোতায় মামলা উঠিয়ে নেওয়া হয়। 

পরে সুজন বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে স্বর্ণা সন্তানদের নিয়ে সিরাজগঞ্জে বাবার বাড়িতে চলে যান এবং আশুলিয়ার একটি গার্মেন্টেসে চাকরি নেন।

গত ২৪ সেপ্টেম্বর তারা দুজন দেখা করেন। আবারও যৌতুকের দাবিতে ঝগড়ার এক পর্যায়ে স্বর্ণার গায়ে গরম তেল ঢেলে পালিয়ে যান সুজন। পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মারা যান স্বর্ণা।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে জামালপুর থেকে সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এলআইসি শাখার একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্ত্রীকে গরম তেল শরীরে ঢেলে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর