ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর মামলা

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ২১:৩১

প্রতিকী ছবি (ইন্টারনেট হতে সংগৃহীত)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে উপজেলার উত্তর গাজিপুর মহল্লার আ. রহমান হাওলাদার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে ওই পুত্রবধূ ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আ. রহমান হাওলাদারের ছেলের সাথে ঐ পুত্রবধূর ৫ বছর পূর্বে বিয়ে হয় এবং ৩ বছর পূর্বে তার ছেলে দ্বিতীয় আরেকটি বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর প্রথম স্ত্রী (ভিকটিম) বাবার বাড়িতে চলে যায়। গত ৩ অক্টোবর থেকে ননদের অনুরোধে আবার শ্বশুর বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং  তার শাশুড়ি বাবার বাড়িতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত যখন গভীর হয় তার শ্বশুর আ. রহমান ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পুত্রবধূ ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরের দিন রাতে ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুর আ. রহমান হাওলাদারকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়ছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর