শান্তি কমিটির সভাপতির ছেলে পেলেন নৌকা প্রতীক!

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৪:৫৩

শহিদুল বারী খান রব্বানী-ফাইল ছবি

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী তৎকালীন শান্তির কমিটির সভাপতির ছেলে শহিদুল বারী খান রব্বানীকে নৌকা প্রতীক দেওয়ায় সমালোচনা শুরু হয়েছে তৃণমূলে।

এদিকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এমন সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীরা হতবাক। এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে সুযোগ দিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

এঘটনায় সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন জাকির শুক্রবার বিকালে আওয়ামী লীগ এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অস্বীকার করে প্রার্থী রব্বানী খান দাবি করেছেন, তার বাবা কখনও পিস কমিটির সভাপতি ছিলেন না। তৎকালীন সোনাতলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা করেছেন।

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রব্বানীর বাবা কখনও রাজাকার ছিলেন না। বর্তমান মেয়র জাহাঙ্গীর আকন্দ নান্নু ষড়যন্ত্র করে রব্বানীর প্রয়াত বাবা সামছুল হক খানসহ অনেককে শান্তি কমিটির সভাপতি ও সদস্য বানিয়েছেন।

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকিরের করা অভিযোগে বলা হয়েছে, “রব্বানীর বাবা মৃত সামছুল হক খান মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী ও উপজেলা শান্তি কমিটির সভাপতি ছিলেন। সেই পরিবারের সন্তান রব্বানীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণসহ পুরো জেলায় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর