নামাজরত অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২১, ২০:৪৮

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশারচালক।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় কাজীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। নামাজের শেষ রাকাতে সিজদায় গিয়ে তিনি আর মাথা তুলে বসেননি। সবাই সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও জাহাঙ্গীর সিজদাতেই ছিলেন। নামাজ শেষে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের সহকর্মী শুকুর আলম বলেন, স্টেশন থেকে ছেড়ে এসে গাড়ি থামিয়ে নামাজ আদায় করতে গিয়ে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি একজন ধর্মভীরু ও পরহেজগার মানুষ ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর