ফরিদপুরে শিশু ধর্ষণের ঘটনার আসামী আটক

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২১, ০২:৫৬

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বিশ্বনাথ বসু (৬০) নামের এক মুদি দোকানিকে আটক করেছে ফরিদপুর মধুখালী থানা পুলিশ।

থানা সূত্রে ও সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে পাশাপাশি রুমে থাকতো শিশুটির পরিবার ও ধর্ষক বিশ্বনাথ বসু।

গত বুধবার শিশুটির বাবা-মা ও মুদি দোকানি বিশ্বনাথের স্ত্রী জুট মিলে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়িতে ছিল। সে সুযোগে দুপুরের দিকে বিশ্বনাথ বসু শিশুটিকে ধর্ষণ করে।
বিষয়টি পাশের ঘরের লোকজন টের পেয়ে শিশুটির বাবা-মাকে খবর দিলে তারা বাড়িতে এসে ঘটনাটি জানতে পারে।

এ ঘটনায় শিশুটির মা স্মৃতি খাতুন বাদী হয়ে মধুখালী থানায় মামলা করে। পরবর্তীতে পুলিশ ধর্ষক বিশ্বনাথকে আটক করে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের সাথে সাথেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এ ঘটনায় ধর্ষক বিশ্বনাথকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের